কোচিং চলাকালীন সময়ে ক্লাশে কোন প্রকার কথা বলা যাবে না।
ক্লাশ চলাকালীন সময়ে কোচিং থেকে বের হওয়া যাবে না।
কোচিং এর ক্লাস বাদ দিয়ে অন্য কোথাও পড়া যাবে না।
নিয়মিত কোচিং এর পড়া শিখে আসতে হবে।
কোচিং-এ মোবাইল ফোন নিয়ে আসা যাবে না।
অভিভাবকদের করণীয় :
সর্বদা কোচিং এর সাথে যোগাযোগ রাখবেন।
কোচিং এর সকল প্রকার পাওনাদি চলতি মাসের (ইংরেজী) ১০ তারিখের মধ্যে পরিশোধ করবেন।
আপনার সন্তান কোন প্রকার অপরাধ করলে কোচিং কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় তা মানতে বাধ্য থাকবেন।
কোচিং এর বাহির থেকে কোন ছাত্র/ছাত্রী হারিয়ে গেলে বা অন্য কোন সমস্যা হলে কোচিং এর কর্তৃপক্ষকে দায়ী করিতে পারবেন না।
কোচিং-এ একটানা ২দিনের বেশি অনুপস্থিত থাকলে তা শ্রেণি শিক্ষককে নিকট অবগত করতে হবে।
কোচিং এর সীট আদান প্রদান করা থেকে বিরত থাকতে হবে।
আমি এই মর্মে ঘোষণা করছি যে, উল্লেখিত তথ্যাদি সম্পূর্ণ সঠিক এবং যে কোন একটি/একাধিক তথ্য ভুল মিথ্যা প্রমাণিত হলে
কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব। আরও অঙ্গিকার করছি যে, কোচিং-এর শৃঙ্খলা ভঙ্গজনিত কোন কাজ করলে
অথবা কোন অপরাধের সাথে জড়িত হলে বা পরীক্ষায় অসদুপায় অবলম্বন এর অভিযোগে অভিযুক্ত হলে বা কোচিং-এ নিয়মিত
উপস্থিতি না হলে বা কোচিং এর প্রচলিত কোন নিয়ম বহির্ভূত কাজ করলে আমি কোচিং কর্তৃপক্ষে দেওয়া যে কোন শাস্তিমূলক
ব্যবস্থা মেনে নিতে বাধ্য থাকব।